শহীদ বুদ্ধিজীবী দিবস
মহান বিজয় দিবস ও মুক্ত দিবস উদযাপনে মুন্সীগঞ্জে প্রস্তুতিমূলক সভা
মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় দিবসগুলোর বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার দিকনির্দেশনা দেওয়া হয়।